গোয়াইনঘাটে তরুণীর আত্মহত্যা
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে মাহমুদা খাতুন (১৭) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। সে সুনামগঞ্জের বৃন্দাবণ নগড় গ্রামের মৃত আলমগীর হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাথর শ্রমিকের কাজ করার সুবাধে মাহমুদা প্রায় ৭ বছর ধরে পরিবারের সাথে জাফলংয়ের বাবুলের জুম এলাকার একটি বস্তিতে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে পরিবারের লোকজনের অগোচরে বসত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় তরুণীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed