গ্রেপ্তারের দেড় ঘন্টা পর জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতকে ছোরা দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনায় দায়ের করা মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের দেড় ঘন্টার মাথায় জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে নগরের কোর্টপয়েন্ট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের আগেই জামিন নিয়ে রেখেছিলেন সারওয়ার। গ্রেপ্তারের পর পুলিশকে জামিনের কাগজ দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা। তিনি জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালতের ফটক থেকে সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত থেকে নেয়া এই মামলায় জামিনের কাগজ দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এর আগে সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে ও অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। সোমবার (১৩ মে) রাতে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হাসান।
এছাড়া গত শনিবার (১১ মে) ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (নং- ৬১৭ ) করেছিলেন ডা. ফেরদৌস হাসান।
প্রসঙ্গত, গত ৯ মে বিকেলে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগা একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed