আরোহিকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ইবনে সিনা ফারমাসিউটিক্যাল ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার আখলাক হোসেনকে (৩৫) রামদা দিয়ে কুপিয়ে একটি লাল রংয়ের নতুন অনটেস্ট প্যালসার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃক্তরা।
সোমবার (১৩ মে) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর নামক স্থানে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত আখলাক হোসেন সিলেটের আখালিয়া এলাকার মৃত রবিউল সরকারের ছেলে।
ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত আখলাক হোসেনকে প্রথমে সিলেট ইবনে সিনা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেহ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আখলাক হোসেনের স্ত্রী ইভা খানম জানান, সোমবার রাত ৮টার দিকে আখলাক পেশাগত কাজ সেরে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার শহর থেকে ওসমানীনগর উপজেলার তাজপুর দুলিয়াবন্দস্থ বাসায় ফিরছিলেন।
মহাসড়কের কাগজপুর সেতু পার হবার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মোটরসাইকেল নিয়ে হেলমেট পরিহিত তিন ছিনতাইকারী আখলাকের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা আখলাক হোসেনকে রামদা দিয়ে শরিরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তার নতুন লাল রংয়ের পালসার মোটরসাইকেল নিয়ে গোয়ালাবার হয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবহিত করা হলে এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইবনে সিনা ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজারকে কুপিয়ে তার মোটরসাইকেলটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed