ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কমিটি গঠনের প্রায় এক বছর পর ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
নতুন কমিটিতে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সঙ্গে সহ-সভাপতি পদের রয়েছেন ৬১ জন।
সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন ১১ জন।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোট ১১জন।
ক্রীড়া বিষয়ক সম্পাদ হয়েছেন আল-আমীন সিদ্দিক সুজন। তার সঙ্গে উপ -ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন আরও তিন জন।
বিজ্ঞান বিষয়ক সম্পদক সাদুন মোস্তফার রঙ্গে উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক রয়েছেন আরও চার জন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিনুল হক চৌধুরী। যার কমিটিতে উপ-সম্পাদক হিসেবে রয়েছেন আরও ৫ জন।
গত বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। একই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ছাত্রলীগের সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed