সিলেটে আনসারের নতুন রেঞ্জ পরিচালকের দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের নবনিযুক্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক হিসেবে মোঃ আব্দুস সামাদ ১২ মে রোববার সিলেট রেঞ্জের দায়িত্বভার গ্রহণ করেছেন।
সিলেট রেঞ্জের আনসার ভিডিপির গণসংযোগ সহকারী মোঃ জুলফিকার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট হতে সদ্য পদোন্নতি পেয়ে সিলেট বিভাগের রেঞ্জ পরিচালক এর দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্বভার গ্রহণের পর নতুন রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ রেঞ্জ পরিচালকের কার্যালয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
নতুন সিলেট বিভাগীয় রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী অ্যাডজুটেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিভিন্ন কর্মস্থলে আনসার-ভিডিপি বাহিনীর ভাবমূর্তি উজ্জল করেছেন।
উল্লেখ্য, বিদায়ী সিলেট বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক সারোয়ার জাহান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর ৩৩নং আনসার ব্যাটালিয়নের পরিচালক হিসাবে বদলী হওয়ার পর মোঃ আব্দুস সামাদ তার স্থলাভিষিক্ত হলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed