আজ বৃষ্টি হতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: বৈশাখের গরম দেশজুড়েই পড়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। অসহ্য গরমে প্রশান্তির ছিটেফোঁটা বাতাস নেই কোথাও। তীব্র রোদ, অসহনীয় গরম বাতাসে অতিষ্ঠ জীবন-জীবন। তবে আজ থেকে বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১৩ মে) সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া টাঙ্গাইল, নোয়াখালী, রাজশাহী, পাবনা ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহও কিছুটা কমতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, আজ বিকেল নাগাদ সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed