বুর্কিনা ফাসোর গির্জায় হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (১২ মে) ৭টি মোটরসাইকেলে করে হামলাকারীরা গির্জায় প্রবেশ করে।
নিহতদের মধ্যে এক যাজক ও তার ২ পুত্র এবং প্রার্থনার জন্য আসা ৩ জন রয়েছেন।
ওই ৭টি মোটরসাইকেলে মোট কতজন হামলায় অংশ নেয় তা এখনও জানা যায়নি।
হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
২০১৬ সালের জানুয়ারিতে বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে মুখোশধারী বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হন। আর চলতি মে মাসে এ নিয়ে বুর্কিনা ফাসোতে গির্জায় দ্বিতীয়বারের মতো হামলা চালানো হল। খবর বিসিবির।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed