সান এন্টারপ্রাইজকে সোয়া লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দর বাজারের সান এন্টারপ্রাইজে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য জব্দ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেট, বন্দর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৯।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সান এন্টারপ্রাইজের বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed