ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। শনিবার ( ১১ মে) সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, একটি বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। বাসযাত্রীদের সবাই বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন। বাসটি বেঙ্গালুর-হায়দরাবাদ জাতীয় মহাসড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল হঠাৎ বাসটির সামনে এসে পড়ে।
এসময় মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন। আহত হন ৬ জন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed