Main Menu

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় পূর্ব বাগদাদের জামিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি বিস্ফোরক বেল্ট পরে জামিয়াবাজারের ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এই বিস্ফোরণ ঘটায়। স্থানীয়রা ওই বাজারে যখন ইফতারের জন্য তৈরি হচ্ছিল তখনই বিস্ফোরণটি ঘটানো হয়।

Share





Related News

Comments are Closed