Main Menu

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরে লাবণী বিচ পয়েন্টে বৃহস্পতিবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

নিহতদের মাদক ব্যবসায়ী দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১৫ ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর মেহেদী হাসানের ভাষ্য, মাদক ব্যবসায়ীদের আসার গোপন খবর পেয়ে ভোররাত ৪টার দিকে এলাকাটিতে অভিযান চালায় র‌্যাব-১৫ এর একটি দল।

Manual6 Ad Code

তিনি দাবি করেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। উভয় পক্ষের ‘গোলাগুলি’ শেষে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করার কথাও জানায় র‌্যাবের ওই কর্মকর্তা।

Manual1 Ad Code

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code