এখনো লাইফ সাপোর্টে এটিএম শামসুজ্জামান
বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এখনো লাইফ সাপোর্টেই আছেন। গত শক্রবার তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে আবার তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে তাঁর স্ত্রী রুনি জামান জানান, এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। আর চিকিৎসকদের মতে, তাঁর ফুসফুস এখনো খুবই দুর্বল। তাই চিকিৎসকেরা কোনো ঝুঁকি নিতে চান না।
এ টি এম শামসুজ্জামান এখন রাজধানীর আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এখানে অধ্যাপক রাকিব উদ্দিন তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছেন।
এদিকে উন্নত চিকিৎসার জন্য এ টি এম শামসুজ্জামানকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে আছেন। জানা গেছে, তিনি দেশে ফেরার পর এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ টি এম শামসুজ্জামান গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেদিন রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। ৩০ এপ্রিল তাঁকে প্রথম লাইফ সাপোর্ট দেওয়া হয়।
বার্ধক্যের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে অভিনয় করতে দেখা গেছে এ টি এম শামসুজ্জামানকে। তাঁর অভিনীত ‘আলফা’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবিটি গত ২৬ এপ্রিল দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদক পেয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed