Main Menu

চাটখিলে বাস খাদে পড়ে নিহত ৩

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম। তিনি জানান, নোয়াখালীর সোনাপুর থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে ১১ নম্বর মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩ জন যাত্রী নিহত এবং অনেকে আহত হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code