Main Menu

সিলেটে গ্রিল কেটে আইনজীবীর বাসায় চুরি

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কলবাখানী আবাসিক এলাকায় এক আইনজীবীর বাসার গ্রিল কেটে ল্যাপটপ ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন ও সিলেট জেলা বারের আইনজীবী কানন আলমের খালি বাসায় (কলবাখানী বাসা নং ৩৪) এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

কানন আলম জানান, মঙ্গলবার বিকেলে কোর্ট থেকে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার দক্ষিণ দিকের জানালার গ্রিল কেটে ঘরের ভিতর ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়েছে।

Manual6 Ad Code

চুরি যাওয়া জিনিসের মধ্যে একটা এইচপি ব্রান্ডের ল্যাপটপ এবং নগদ ৪৫ হাজার টাকা রয়েছে।

Manual2 Ad Code

আইনজীবী কানন আলম আরো জানান, “বাসার নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি ও আমার ভাই সারোয়ার তুহিন থাকতাম। সারাদিনই সাধারণত বাসা খালি থাকে। এ সুযোগে বাসায় চুরি হয়েছে। দুপুরের দিকে কিছু লোককে বস্তা ও ঝাড়ু নিয়ে বাসার ভিতরে পরিষ্কার করতে দেখেছেন বলেও এলাকার কয়েকজন জানিয়েছেন”।

Manual6 Ad Code

তিনি বলেন, “আমি তাৎক্ষনিকভাবে আমার সিনিয়র সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক হোসেন আহমদকে জানালে তিনি এয়ারপোর্ট থানাকে অবগত করেন। পরে থানা থেকে পুলিশের একটি দল এসে বাসা পরিদর্শন করে যায়। স্থানীয় কাউন্সিলর ও এলাকার মুরুব্বীদের সাথে কথা হয়েছে। দ্রুত এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে”।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, “আইনজীবীর বাসায় চুরির ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়ের হলে পুলিশ জড়িতদের খোঁজে বের করবে”।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code