Main Menu

পরীক্ষা পাসের মিষ্টি কিনতে গিয়ে লাশ হলো ২ বন্ধু

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় পাস করে চার বন্ধু মিলে মোটরসাইকেলে চড়ে মিষ্টি কিনতে গিয়েছিল। কিন্তু সেই আনন্দের মিষ্টি কিনতে গিয়ে বাসের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফিরলো দুই বন্ধু। আর গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অপর দুই বন্ধু।

মঙ্গলবার (৭ মে) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার ঈদগাঁহ ফরিদ আহমদ কলেজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিত এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কালিরছড়া এলাকার মোহাম্মদ ইমরান (১৬) ও মোহাম্মদ রাহুল (১৭)। আহতরা হলো মোহাম্মদ জয়নাল ও মোহাম্মদ শামীম।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। হতাহতরা সবাই সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়।

Manual7 Ad Code

রামু সদর উপজেলার ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সঞ্জিত চন্দ্র নাথ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সঞ্জিত জানান, একটি মোটরসাইকেলে চড়ে চার বন্ধু ঈদগাঁহ স্টেশনে মিষ্টি কিনতে গিয়েছিল। ফেরার পথে চট্টগ্রামুখী হানিফ পরিবহনের একটি বাস তাদের বিপরীত দিক থেকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় চারজনকেই উদ্ধার করে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual1 Ad Code

এসআই সঞ্জিত আরও জানান, অবস্থার অবনতি হলে দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে রাহুল ও হাসপাতালে পৌঁছানোর পর ইমরান মারা যায়। আহত অপর দুই বন্ধুকে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual4 Ad Code

এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও সড়ক অবরোধ করে রাখে। চালক ও সহকারী পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code