Main Menu

চাঁদ দেখা গেছে, রোজা মঙ্গলবার শুরু

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আজ সোমবার রাতেই তারবির নামাজ আদায়ের পর সেহরি খাবেন মুসলিমরা।

আর কাল মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তারা।

Manual7 Ad Code

সোমবার (৬ মে) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ চাঁদ দেখার খবর জানান।

Manual4 Ad Code

এসময় তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। আগামী ১ জুন শবে কদর পালিত হবে।

এর আগে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি জাতীয় চাঁদ দেখা কমিটিরও সভাপতি।

দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিস্কার থাকায় সোমবার সন্ধ্যায় স্পষ্টভাবে দেখা যায় হিজরি ১৪৪০ সনের রমজানের চাঁদ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code