Main Menu

এবার সিলেট বোর্ডে বেড়েছে পাসের হার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস করেছে ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে দশমিক ৪১ শতাংশ বেশি। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ।

সোমবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

এদিকে গতবছরের থেকে এ বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ১৪২৬ জন ছেলে, ১৩৩১ জন মেয়ে। যা গতবছরের থেকে ৪৩৪টি কম। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১ শত ৯১ জন শিক্ষার্থী।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ জেলা। জেলায় পাশের হার ৭২.২৪ শতাংশ। তবে জিপিএ-৫ এ সবচেয়ে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ জেলা। জেলায় মাত্র ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। আর সবচেয়ে বেশি ১৪০০ জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলা। আর পাশের হার ৭০.৩৮ শতাংশ।

এছাড়া হবিগঞ্জ জেলায় পাশের হার ৭১.৫৩ শতাংশ, জিপিএ-৫ ৪৫৫ জন। মৌলভীবাজার জেলায় পাশের হার ৬৯.৫৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৬৩৮ জন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ১ লাখ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ জন ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ জন।

Share





Related News

Comments are Closed