সোমবার থেকে সৌদি আরবে রমজান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বিশ্বজুড়ে কয়েক কোটি মুসলমানের জন্য সোমবার থেকে মাসটি শুরু হতে যাচ্ছে।
মুসলিম বিশ্ব চন্দ্র পঞ্জিকা অনুসরণ করে এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করে। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত সৌদির চাঁদ দেখার ওপর তাদের রমজান ও ঈদ পালন করে। তাই এবার সেখানেও সোমবার থেকেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
আরব নিউজের খবরে বলা হয়, সৌদি চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তারা শনিবার কোথাও চাঁদ দেখতে পায়নি। চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ বলেন, রমজানে দেশটিতে তারাবিহ পড়াতে চার হাজারের বেশি আলেম এবং এক হাজার ১০০ ইমাম নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া দুই হাজার ৪০০ মসজিদ সংস্কার করা হয়েছে এবং ২২১টি মসজিদে রমজানের আগেই খুলে দেয়া হবে।
তিনি বলেন, ওমরাহ পালনকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে অর্ধশত নারী ও শতাধিক পুরুষ ইসলাম প্রচারকারীকে নিয়োগ দেয়া হয়েছে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed