আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ রবিবার বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারীর অধিকার রক্ষায় মিডওয়াইফ’।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আন্তর্জাতিকভাবে ধাত্রীরা সন্তান প্রসবে মায়েদের যেভাবে যুগ-যুগ ধরে সেবা দিয়ে আসছেন সেই কাজের স্বীকৃতির জন্য ১৯৮০ এর দশক থেকে তারা দাবি করে আসছেন। শেষ পর্যন্ত ১৯৯২ সালের ৫ মে তারিখটি আন্তর্জাতিক ধাত্রী দিবস হিসেবে স্বীকৃতি পায়।
দিবসটি উপলক্ষে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর যৌথ ভাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে।
সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত থাকবেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed