Main Menu

জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রবিবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটর গভীরে। আর উৎপত্তিস্থল ছিলো হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে।

এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছর হোকাইদোতেই এক ভূমিকম্পে ৩৭ জন নিহত হয়েছিলো।

Share





Related News

Comments are Closed