Main Menu

জামিনে মুক্ত শিমুল বিশ্বাস

বৈশাখী নিউজ ডেস্ক : জামিনে মু‌ক্তি পে‌য়ে‌ছেনবিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার বি‌শেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস । দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রাজধানীর রমনা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

শনিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী জেলা কারাগার থেকে শিমুল বিশ্বাস মুক্তি পান। তিনি সব মামলায় জামিন লাভ করেছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া গ্রেফতারের দিন শিমুল বিশ্বাস আটক হন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

Share





Related News

Comments are Closed