বজ্রপাতে কিশোরগঞ্জে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ফণী’র প্রভাবে সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতের আঘাতে শুধুমাত্র কিশোরগঞ্জেই নিহত হয়েছে ৬ জন।
শুক্রবার (৩ মে) বজ্রপাতে মিঠামইন উপজেলায় দুইজন, পাকুন্দিয়ায় তিনজন ও ইটনায় একজন মারা গেছেন বলে জানা গেছে।
মৃতেরা হলেন-মিঠামইনের কুড়ারকান্দি গ্রামের সুমন মিয়া (৭), বিরামচর গ্রামের মহিউদ্দিন (২২), পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া (৪৫), চর আলগি গ্রামের মুজিবুর রহমান (৩৫), নুরুন্নাহার (৩২) ও ইটনা উপজেলার কাঠুইর গ্রামের রুবেল দাস (২৬)।
« মধ্যরাতে ফণী আঘাত হানবে বাংলাদেশে (Previous News)
(Next News) ফনি আজ দুপুরে বাংলাদেশে আঘাত হানবে »
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed