নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পদক দুর্জয় দও পুরকায়স্ত এর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দিন দিন বাড়ছে। মানুষ চরমভাবে উদ্বিগ্ন। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহানকে যারা নিষ্ঠুরভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এসব জঘন্য অপরাধ আরও ঘটবে, নুসরাতের মতো আরও অনেকে এই পরিণতির শিকার হবে। বাংলাদেশে এভাবে আর যেন কোনো নুসরাতের মৃত্যু না হয়। পাশাপাশি সমাজের সব শ্রেণি পেশার লোকজনকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়াম্যান নিগার সুলতানা কেয়া, অ্যাডভোকেট আবুল হোসেন, সাংবাদিক ও অ্যাডভোকেট খলিল রহমান, কর্নিকার মুক্ত স্কাউটস দলের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মো.বুরহান উদ্দিন,সাংবাদিক কুলেন্দু শেখর দাস, সাংবাদিক মো.আমিনুল হক কৃষক নেতা আব্দুল কাউয়ুম প্রমুখ।
সমাবেশে কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সম্পদক মো.তাহের আলী,সদস্য অমিত দাস গুপ্ত, জাকারিয়া ইমন, লুৎফুর রহমান, সৈকত পাল, অনুশ্রী দাস, বর্ষা আক্তার, রাজ, সাগর, সামসুল, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed