সারা দেশে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক : রমজানে বাংলাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আলাদা মসজিদে খতম তারাবি পড়লেও যেন মুসল্লিদের কোরআন খতম শেষ করতে কোনো সমস্যা না হয় এজন্য গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান রাতে অর্থাৎ লাইলাতুল কদরে কোরআন খতমের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আলেম, পীর মাশায়েখ ও ইমামদের সঙ্গে আলোচনা করেই এই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
“সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি না পড়লে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি থাকে এবং তারা তারাবির সওয়াব থেকেও বঞ্চিত হন।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে থেকে রোজা শুরু হতে পারে।
Related News
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More
ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, ইসলামে সদকা বাRead More



Comments are Closed