ভাষা সৈনিক মনির উদ্দিন আহমদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ভাষা সৈনিক, ল’ কলেজের সাবেক অধ্যক্ষ এবং সিলেটের সাবেক পিপি মনির উদ্দিন আহমদ (৯২) আর নেই। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনির উদ্দিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
আজ শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মনির উদ্দিন আহমদের জানাযা অনুষ্ঠিত হয়।
এদিকে, মনির উদ্দিন আহমদের মৃত্যুর সংবাদে বৃহস্পতিবার রাতেই তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীরা মাউন্ড এডোরা হাসপাতালে ভিড় করেন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed