সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক : সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন :
১. বাহাদুর, পিতা- হাবেজ উদ্দিন। মাতা- মালেকা। ঝাগরমান কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর- BW 0337299
২. মো. রফিকুল ইসলাম, পিতা- মো. আনোয়ার হোসেন। মাতা- মোছা. হিরা খাতুন। মাধবপুর বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া। পাসপোর্ট নম্বর : BW0798074
৩. মো. ইউনুস আলি, পিতা- মো. আব্দুল খালেক, মাতা- মোছা. আমেনা খাতুন। রঘুনাথপুর আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। পাসপোর্ট নম্বর : BY 0525493
৪. মো. জামাল উদ্দিন মাঝি, পিতা- মান্নান মাঝি, মাতা- নুরজাহান। তারাকান্দি মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর : BN 0571736
৫. মো. গিয়াসউদ্দিন মৃধা, পিতা- মো. তফিজউদ্দিন মৃধা। মাতা- মোছা. হামিদা। তেগরা মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর : BL 0177817
৬. মো. জুয়েল, পিতা- মো. গিয়াসউদ্দিন মাতা- আমেনা খাতুন। বাহাদিয়া পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। পাসপোর্ট নম্বর: BE 0245406
৭. মো. ইমদাদুল, পিতা- রশিদ, মাতা- মোছা. কাজলি বেগম। তাতারদি শেখেরগাঁ মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর : BX 0400348
৮. মো. মানিক, পিতা- মো. রমজান আলী, মাতা- মোছা. মানিকজান। তুরুকবাড়িয়া মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর : BX 0505953
৯. মো. আল আমিন, পিতা- আব্দুল মান্নান শেখ মাতা- পদেনা বেগম। দমনমারা খিদিরপুর মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর : BP 0049523
১০. মো. মনির, হোসেন পিতা- মো. শামসুল হক মাতা- মমতাজ বেগম। কস্তুরিপাড়া কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর : BX 0564818
দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাবার সময় এই দুর্ঘটনাটি ঘটে। সাকরার প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।
গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাকরা জেনারেল হাসপাতাল সূত্রে।
গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed