এমসি কলেজের শিক্ষক সৈয়দ শহিদুলের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শহিদুল হোসেন (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। সোমবার সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম সি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এক কন্যা ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ বাদ আছর নগরীর নয়া সড়ক জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত। পরে তাকে মানিকপীর (র.) কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান।
পারিবারিক সূত্র জানায়, গত ২১ এপ্রিল নিজ বাসায় হঠাৎই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ব্রেনস্টোক হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)তে স্থানান্তরিত করা হয়। অবশেষে দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে আজ সকালে না ফেরার দেশে পাড়ি জমান এ অধ্যাপক।
এদিকে, প্রিয় শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া।
শহিদুল হোসেন এমসি কলেজের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং চিটাগাং ইউনিভার্সিটিতে থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে একই কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
শহিদুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সালেহ আহমেদ, শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমানসহ অন্যরা ।
শোক বার্তায় তারা কলেজের এই স্বনামধন্য শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed