Main Menu

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার-সংলগ্ন ব্রিজের ওপর শনিবার ভোররাতে চরমপন্থী সর্বহারার দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ৩টি পোস্টার উদ্ধার করা হয়েছে।

সর্বহারার দুই গ্রুপ গোলাগুলি করছে মর্মে খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং শেরপুর থানার ওসি হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন এবং আফসার বলে জানায়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে শজিমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code