বরেণ্য অভিনেতা সালেহ আহমেদ আর নেই
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগে অবশেষে আজ পরপারে চলে গেলেন বরেণ্য অভিনেতা সালেহ আহমেদ। (ইন্নালিল্লাহি….রাজিউন)
বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যালক আওয়াল চৌধুরী।
এর আগে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে অভিনেতা সালেহ আহমেদকে নেয়া হয়। বুধবার সকালের দিকে শ্যালক আওয়াল চৌধুরী বলেন, দুলাভাইকে গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাপোলো হসপিটালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল! তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ও শরীরের মূল অরগ্যানগুলো ঠিকমতো কাজ করছিল না।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন এই অভিনেতা। সপ্তাহ খানেক আগে গুরুতর অসুস্থ হয়ে আবারও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সালেহ আহমেদ।
প্রায় ৫ বছর ধরে অ্যাপোলো হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন। তবে ক্রমেই ৮৩ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অবশেষে চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রায় পাঁচ বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যাও ছিলো। যে কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও পারতেন না।
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করেছেন সালেহ আহমেদ। ওইসব নাটকে অভিনয় করে জনপ্রিয়তাও অর্জন করেন তিনি।
প্রসঙ্গত, বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এই অভিনেতা। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন।
১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্বীকৃতি হিসেবে পেয়েছেন স্বাধীনতা পদক।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed