হবিগঞ্জে প্রেমিককে হত্যা করলো প্রেমিকা!
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের লাখাইয়ে অন্য নারীর সাথে প্রেমের সম্পর্ক থাকায় ক্ষুব্দ হয়ে উজ্জ্বল মিয়া (২২) নামে এক কলেজছাত্রকে হত্যা করে তার প্রেমিকা। এ ঘটনায় পুলিশ প্রেমিকা ফারজানা (১৭) ও তার বাবা মঞ্জু মিয়া (৫০)কে আটক করেছে।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) রবিউল ইসলাম।
এর আগে সোমবার বিকেলে মেদি বিল থেকে উজ্জ্বলের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত উজ্জ্বল লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের শাহ্ আলমের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর উজ্জ্বলকে হত্যার বিষয়টি জিজ্ঞাসাবাদে স্বীকার করে ফারজানা।
ফারজানার স্বীকারোক্তির বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) রবিউল ইসলাম জানান, বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রী ফারজানার সথে ফেসবুকে পরিচয় হয় উজ্জ্বল মিয়ার। সেই সুবাধে তারা দুজনে বিভিন্ন সময় দেখা করে। গত ২০ ফেব্রুয়ারি রাতে ফারজানার বাড়িতে যান উজ্জ্বল। সেখানে তাদের আলাপ চলাকালে উজ্জ্বলের মোবাইল ফোনে অপর এক নারীর কল আসে। এতে ফারজানা ক্ষিপ্ত হন। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফারাজানা পাথর দিয়ে উজ্জ্বলের মাথায় আঘাত করে। পরে হাতের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে। পরে ঘরের ভেতরে গর্ত খুঁড়ে মরদেহটি মাটিচাপা দেয় ফারজানা। ঘটনার ১০/১২ দিন পর ফারজানা ও তার বাবা মঞ্জু মিয়া উজ্জ্বলের মরদেহটি নিয়ে মেদি বিলে ফেলে দেন।
এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি উজ্জ্বল নিখোঁজ হয়েছে মর্মে তার পরিবারের পক্ষ থেকে লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সাধারণ ডায়রির ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে সন্ধেহজনকভঅবে গত ২১ এপ্রিল রাতে ফারজানা ও পিতা মঞ্জু মিয়াকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
Related News
হবিগঞ্জে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখRead More
নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে টমটম গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শেRead More



Comments are Closed