মৃত্যুর আগেই শোকবার্তা, বিএনপির দুঃখ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ সাংবাদিক মাহফুজউল্লাহ’র মৃত্যুর খবর নিশ্চিত না হয়ে গণমাধ্যমে শোকবার্তা পাঠানোয় দুঃখ প্রকাশ করেছে বিএনপি। প্রকৃতপক্ষে বর্ষিয়ান এই সাংবাদিক মৃত্যুবরণ করেননি। তাঁর অবস্থা সংকটাপন্ন।
আজ রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পারি যে, দেশের বিশিষ্ট সাংবাদিক মাহফুজউল্লাহ আজ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এই সংবাদের ওপর ভিত্তি করে বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি শোকবার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।
কিন্তু পরবর্তীতে জানা যায়, মাহফুজউল্লাহ মৃত্যুবরণ করেননি, তবে তাঁর অবস্থা সংকটাপন্ন। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। দোয়া করি- মহান রাব্বুল আলামিন যেন মাহফুজ উল্লাহকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন।
এদিকে, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজউল্লাহর সঙ্গে থাকা তার মেয়ে নুসরাত হুমায়রা বলেছেন, বাবা বেঁচে আছেন। বাবার পাশেই আমি বসে আছি।
এর আগে রোববার বিকেলে মাহফুজউল্লাহ মারা গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed