সোমবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার (২২ এপ্রিল) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবেবরাত উপলক্ষে ২১ এপ্রিল রোববারের পরিবর্তে ২২ এপ্রিল সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এদিকে পবিত্র শবেবরাত উপলক্ষে ঘোষিত ২১ এপ্রিলের ছুটি ২২ এপ্রিল নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।
এ প্রজ্ঞাপনটিও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed