ঢাকার ৬টি স্থানে পাওয়া যাবে রেলের টিকিট
বৈশাখী নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ঈদে রাজধানীর মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ৬টি স্থান থেকে রেলের অগ্রীম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আগামী মাসেই (মে) রেলওয়ের অ্যাপস চালু হবে।
৬টি স্থান হলো- ফুলবাড়িয়া, টিএসসি, মিরপুর ও গাজীপুরের জয়দেবপুরসহ আরো ২টি স্থান। পাশাপাশি ‘অ্যাপসে’ও পাওয়া যাবে টিকিট। ভোগান্তি কমাতে চলতি মাসেই অ্যাপসটি চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
এর আগে মন্ত্রী বলেছিলেন, ঈদ এলে কমলাপুর রেলস্টেশনে হাটের মতো বসে যায়। এবার আমরা চেষ্টা করব রেলভবন, টিএসসি, সায়েদাবাদ, বসুন্ধরাসহ বিভিন্ন পয়েন্ট থেকে যেন টিকিট দিতে পারি। তা ছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে চলতি মাসে অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে ঘরে বসেই সবাই টিকিট কিনতে পারবেন।
Related News
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।Read More
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More



Comments are Closed