ফের পেছালো কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কারাবন্দী সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির না করায় বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার চার্জ গঠন ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি।
এ কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: রেজাউল করিম চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১০ জুন নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কিশোর কুমার কর জানান, বুধবার আাদালতে কারাবন্দী ১০ আসামীর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া বাকি ৯ জনকে হাজির করা হয়। উপস্থিত ছিলেন জামিনে থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গৌছসহ ১২ আসামী। কিন্তু, অসুস্থতাজনিত কারণে মামলার আসামী কারাবন্দী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির না করায় কিবরিয়া হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়ে দেয়া হয়। এ কারণে আদালত হত্যা মামলারও সাক্ষ্য গ্রহণ করেননি।
কারাসূত্রের বরাত দিয়ে পিপি জানান, অসুস্থতাজনিত কারণে বাবরকে আদালতে হাজির করা হয়নি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন। ওই হামলায় আহত হন ৪৩ জন। ঘটনার পরদিন ২৮ জানুয়ারি তৎকালীন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed