ছাতকে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
ছাতক সংবাদদাতা: ছাতক উপজেলার হযরত শাহপরান (রহ.) লতিফিয়া পঞ্চগ্রাম লক্ষীবাউর দাখিল মাদ্রসা কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার সকালে খোলা আকাশের নিচে ক্লাস করতে দেখা যায় অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের।
জানা যায়, বুধবার ভোররাত ৪টায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মাদ্রাসার টিনশেডের ঘর। একই সাথে মাদ্রাসার চেয়ার বেঞ্চসহ সকল আসবাবপত্র ভেঙ্গে ছন্ন ছাড়া হয়ে রয়েছে। এ দিকে মাদ্রাসার ঘর ভেঙ্গে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে।
মাদ্রাসা সুপার জুয়েল আহমদ জামিল জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির শিক্ষক ও এলাকাবাসীর সহযোগীতায় পাঠদান হয়ে আসছিল। অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৪শ এবং ১১জন শিক্ষক দিয়ে উক্ত মাদ্রাসার পাঠদান চলছিল। হঠাৎ কালবৈশাখী ঝড়ে সব লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মাদ্রাসাটি নন এমপিও হওয়ায় সরকারি কোন অনুদান এখনও পাননি মাদ্রাসা কর্তৃপক্ষ। পরীক্ষার ফি ও বেতন দিয়েই মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়ন ও পরিচালিত হয়ে আসছে।
তিনি আরো বলেন, শিক্ষাদানের ঘরটি তছনছ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচেই ক্লাস করতে হচ্ছে। দ্রুত পুন:নির্মাণ না করা হলে ব্যাহত হবে পাঠদান। ঘরটি পুন: নির্মাণ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

ছাতক সাহিত্য পরিষদের সভাপতি কবি লায়েক আহমদ মাসুম বলেন, শিক্ষার্থীদের পাঠদানের কথা চিন্তা করে দ্রুত প্রতিষ্ঠানের পুণ:নির্মাণ করা প্রয়োজন। সরকারি সহযোগীতা না পেলে ভবন নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। সামনে তাদের পরীক্ষা তাই দ্রুত মাদ্রাসার ঘরটি পূনঃ নির্মাণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহবান জানান তিনি।
এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির সকলেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা মাদ্রাসার ঘরটি পূনঃনির্মাণ করার ব্যাপারে সরকার ও সকলের সহযোগিতা কামনা করেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed