কেবিন ক্রু নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস
বৈশাখী নিউজ ডেস্ক: এয়ারলাইনসের চাকরির প্রতি আধুনিক তরুণ-তরুণীদের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে কেবিন ক্রু তথা বিমানবালা কিংবা স্টুয়ার্ড হওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে তাদের। যারা আকাশছোঁয়ার স্বপ্ন দেখে ও পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চায় তাদের জন্য কেবিন ক্রু পদে চাকরি অনেকটা সোনার হরিণের মতো। সেটি সহজ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এই বিমান সংস্থা কেবিন ক্রু পদে দরখাস্ত আহ্বান করেছে।
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচএসসি বা এ-লেভেল কিংবা সমমানের।
- বয়স: ১৮ থেকে ২৪ বছর।
- উচ্চতা: মেয়েদের জন্য ৫ফুট ৩ ইঞ্চি, ছেলেদের জন্য ৫ফুট ৮ ইঞ্চি।
- ওজন: উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- চোখের মাপ: ৬/৬ (চশমা বা কনট্যাক্ট লেন্স গ্রহণযোগ্য নয়)।
- হাতে কাটা দাগ কিংবা শরীরে ট্যাটু থাকতে পারবে না, যা সহজে দেখা যায়।
- সাঁতার জানা আবশ্যক।
- ইংরেজি ও বাংলায় কথা বলা ও লেখায় দক্ষ হওয়া চাই।
- উত্তরা আবাসিক এলাকার কাছাকাছি বাসস্থান হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
ইউএস-বাংলা এয়ারলাইনসের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক কপি থ্রিআর সাইজের ফুল লেন্থ ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি সংযুক্ত করে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল, ২০১৯
বিজ্ঞপ্তি
Related News
মাঝ আকাশে লন্ডনগামী বিমানে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যেRead More
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে ট্রাম্পকে চ্যালেঞ্জ, আদালতে ২২ অঙ্গরাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: নিজেদের কঠোর অভিবাসন নীতি কার্যকর করতে গিয়ে বড় ধরণের আইনি ধাক্কার মুখেRead More



Comments are Closed