ইবিতে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ, ঝিনাইদহ জেলা প্রশাসন, ঝিনাইদহ পৌরসভা, লৌকিক কলকাতা ও বাংলাদেশ ফোকলোর রিসার্চ সেন্টার, রাজশাহী ব্শ্বিবিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস বরুন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.এইচ. এম মোস্তাফিজুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, আমেরিকার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের কলা ও ইতিহাস বিভাগের শিক্ষক ডেমন জোসেফ মন্টিক্লর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সনৎ কুমার নস্কর ও ভারতের ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর তপন মন্ডল প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, সারা বিশ্বে ২০৫ মিলিয়ন বাঙালী আছে তাদের প্রাণের সংস্কৃতি বাঙালী সংস্কৃতি। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবো এজন্য পরমত ও পরধর্ম সহিষ্ণু হতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, শিক্ষা মানুষকে উদার করে এবং মানুষের জানবার দিগন্তকে প্রসারিত করে। পাশাপাশি মানুষকে আলোকিত করে।’
অপর বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ.এইচ. এম মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের অরিজিন কি তা বের করে নিয়ে আসে ফোকলোর। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানুষ হিসাবে ভালোবাসতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, আমেরিকার নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের কলা ও ইতিহাস বিভাগের শিক্ষক ডেমন জোসেফ মন্টিক্লর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সনৎ কুমার নস্কর ও ভারতের ডায়মন্ড হারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর তপন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের শিক্ষক ড. মোঃ মুস্তাফিজুর রহমান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed