Main Menu

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ফেনীতে সোনারগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা ও কক্সবাজারে মাধকবিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার (১২ এপ্রিল) বাদ জুমুআ সচেতন আলেম সমাজ সিলেটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মীম সুফিয়ানের সভাপতিত্বে ও লুকমান হাকিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মুফতি মুফিজুর রহমান, আব্দুল মালিক চৌধুরী, কে.এম আব্দুল­াহ আল মামুন, মাওলানা মামুন আহমদ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা ফয়ছল আহমদ, রুহুল আমিন নগরী, ফাহাদ আমান, ক্বারী মুজাম্মিল, আফজাল হোসাইন কামিল প্রমুখ।

মানববন্ধন থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি গুলো হলো- নুসরাত হত্যার বিষয়টি কোনভাবেই যেন বিচারাধীন থাকার নামে ঝুলন্ত না থাকে, সুষ্ঠু তদন্ত করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, নুসরাত হত্যার সাথে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেফতার করতে হবে, শিক্ষক পরিচয়ে ধর্ষক অধ্যক্ষকে সর্বপ্রকার আইনী সহায়তা থেকে বিরত থাকতে হবে, আদালতে ঘাটকদের পক্ষ থেকে যারা আইনী লড়াই করছে তাদের আইনী প্রক্রিয়ায় বয়কট করতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমামকে যে নির্মমভাবে আহত করেছে তাদেরকে আইনের আওতায় নিযে আসতে হবে, ৩ মাসে এ পর্যন্ত ১৮৭টি ধর্ষণের ঘটনা খুবই দুঃখজনক, এদেরকে ট্রাইব্যুনালে নিয়ে অতিসত্তর বিচার করতে হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন- মাদানী কাফেলা বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র মজলিস সিলেট মহানগর, জাগরণ সাংস্কৃতিক দল, কলবর সিলেট, মুক্তস্বর সিলেট, ক্বওমী মাদ্রাসার বিভিন্ন ছাত্র সংসদ, এমসি কলেজ ক্বওমী স্টুডেন্ট ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল।

Share





Related News

Comments are Closed