‘৯৫ ভাগ বিবাহ বিচ্ছেদের পেছনে ফেসবুক’
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দাবি করেছেন, বাংলাদেশে এখন ফেসবুকের কারণে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে।
আজ ১১ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর কমিউনিটি স্টোরে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে মাদকমুক্ত সমাজ ও নিরাপদ সড়ক বিষয়ক অভিভাবক সমাবেশে বক্তব্যে হানিফ এ দাবি করেন।
মাহবুব-উল-আলম হানিফের মতে, শতকরা ৯৫ ভাগ বিবাহ বিচ্ছেদের পেছনেই এই সোশ্যাল মিডিয়ার ভূমিকা রয়েছে।
তবে নিজের দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ বা সূত্র উপস্থাপন করেননি এই সংসদ সদস্য। এ সময় তিনি ছেলে-মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেয়ার আগে এর নেতিবাচক দিকগুলো ভেবে দেখার পরামর্শও দেন।
হানিফ বলেন, ‘ছেলে-মেয়েরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। চ্যাটিংয়ের কারণে স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, আর স্ত্রী স্বামীকে সন্দেহ করছে। নিজেদের মধ্যে কলহ দিন দিন বাড়ছে। এক পরিবারে পাঁচজন সদস্য থাকলে পারিবারিক কথা আর হয় না, সেখানে দেখা যায় সবাই ফেসবুক নিয়ে বসে আছে।’
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed