সিলেটে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের নেতৃত্বে নগরীর আম্বরখানা ও মিরাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এতে লাইসেন্স বিহীনভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে আম্বরখানার ‘নিউ যমুনা এন্ড সৈকত ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মিরাবাজার এলাকায় ‘কর্ণফুলী গ্যাস হাউজ’ নামের একটি প্রতিষ্ঠানের লাইসেন্সে আবেদনকৃত বিক্রির সর্বোচ্চ পরিমাণের চেয়ে বেশি পরিমাণে সিলিন্ডার সংরক্ষণ করায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed