সিলেটে ছড়া থেকে হিজড়ার লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লাক্কাতুরা এলাকার একটি ছড়া থেকে কবীর হোসেন ববিতা (৩২) নামের এক হিজড়ার (তৃতীয় লিঙ্গ) লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি চাপায় নাকি অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তশেষে ববিতার লাশ রবিবার বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শনিবার (৬ এপ্রিল) সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ লাক্কাতুরার একটি ছড়া থেকে ওই হিজড়ার লাশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, নিহত হিজড়ার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুগনই বদলপুর গ্রামে। অতিরিক্ত মদ্যপানে নাকি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। তিনি জানান, ওই হিজড়া অন্য হিজড়াদের সঙ্গে বাদাম বাগিচা এলাকায় শহীদ ডাক্তারের বাড়িতে থাকতেন। তিনি জানান, ময়না তদন্তশেষে ওই হিজড়ার লাশ নিয়ে গেছেন তার এক ভগ্নিপতি। তার বাবা মো: আব্দুল হাসিম এবং মা জুলেখা বেগম সিলেটে এসে এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed