Main Menu

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এসে শনিবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, দরগাহ শরীফের খাদেম সামুন মাহমুদ খান, মহানগর আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, আ.লীগ নেতা বেলাল খান, রফিক আহমদ, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, আব্দুল ওয়াদুদ সোহাগ প্রমুখ।

এর আগে শনিবার সকালে বিমানযোগে সিলেটে আসেন শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি।

বাংলাদেশ ও ভারতের ২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্তর্জাতিক সম্মেলন শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপুমনি।

Share





Related News

Comments are Closed