হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার বাংলাদেশ সময় দেড়টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ওবায়দুল কাদের হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে গাড়িতে উঠছেন। এ সময় ওবায়দুল কাদের সকলের উদ্দেশ্যে হাত নাড়েন।
শেখ ওয়ালিদ ফয়েজ ফেসবুকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির হাসপাতাল ছাড়ার মুহূর্ত।
এর আগে সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, হাসপাতাল থেকে আজকেই ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয়া হবে।
গত ৪ মার্চ ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে সেখানেই থাকতে হবে।
প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed