Main Menu

সিলেটে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চারটি সুপার শপে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংগ্রহে রাখার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার ও শুল্ক অধিদপ্তর সিলেট মেট্রো এর সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ ও মো. জাহাঙ্গীর আলম।

অভিযানে জালালাবাদ পয়েন্টের ডেইলি স্মার্ট শপে ৫ হাজার হাজার টাকা, আমান স্টোরে ৫ হাজার টাকা, আখালিয়া এলাকার সিয়াম এন্ড দাউদ স্টোরে সাড়ে ৫ হাজার টাকা এবং আশা বিগবাজারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে এসআই অনিলসহ মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

Share





Related News

Comments are Closed