শপথ নিলেন মোকাব্বির খান
বৈশাখী নিউজ ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণফোরামের আরেক নেতা মোকাব্বির খানের চিঠির প্রেক্ষিতে সংসদ সচিবালয় তার এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে ঐক্যফ্রন্টের আরেক সদস্য গণফোরাম নেতা (বহিষ্কৃত) সুলতান মনসুর শপথ নিয়েছেন। তবে দলীয় নিয়ম ভেঙে শপথগ্রহণ করায় তাকে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির জোট থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন গণফোরামের দুই নেতা সুলতান মনসুর ও মোকাব্বির খান। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া সুলতান মনসুর গত ৭ মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত তখন পিছু হটেন তিনি।
Related News
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনাRead More
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More



Comments are Closed