Main Menu

এমসি কলেজ শিক্ষার্থিদের সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজের সাবেক ছাত্র মো. সাইফুর রহমানকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার বেলা ১টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনের এক পর্যায়ে সড়ক অবরোধ করা হয়। এসময় রাস্তার দু’পাশে যানবাহন আটকা পড়ে।

এতে কলেজের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদা হাস্যোজ্জল বিনয়ী একজন মানুষ ছিলেন সাইফুর। কখনও কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতে দেখা যায় নি তাকে। এমন একজন শান্ত প্রকৃতির মানুষের জীবনের এই বিভীষিকা কিছুতেই মেনে নেওয়া যাবে না।

সাইফুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে এসময় অনেককেই আবেগ-আপ্লুত হতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা সাইফুরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারন করেন বক্তারা।

প্রসঙ্গত, রোববার (৩১ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে কলেজ শিক্ষক সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। পেশায় শিক্ষক সাইফুর শহরের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন।

Share





Related News

Comments are Closed