ম্যারাথনে ইবি শিক্ষার্থীর স্বর্ণ জয়
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস-২০১৯ প্রতিযোগিতায় (ম্যারাথনে) স্বর্ণ জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষে শিক্ষার্থী তামান্না আক্তার।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সকাল সাড়ে ৮ টায় রাজধানীর হাতিরঝিলে চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটার এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত গত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস’।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্তাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। খেলায় ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, অ্যাথলেটিক্স, ও বাস্কেটবল।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক আসাদুর রহমান বলেন, ‘আমি প্রত্যাশা করি ইসলামী বিশ্বিবদ্যালয় এ প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য অর্জন করবে এবং সে সক্ষমতা আমাদের রয়েছে।’
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পস -২০১৯’ প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, বাস্কেটবল ও ম্যারাথন ইভেন্টে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ড. মোহাম্মদ সোহেল।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed