ওমানে সড়ক দুর্ঘটনায় সিলেটের মুজিব নিহত
প্রবাস ডেস্ক: সিলেটের ওসমানীনগরের প্রবাসী শাহ মুজিবুর রহমান মুজিব (৪৫) ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত মুজিব উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের শাহ মনোহর আলীর ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৬ মার্চ মঙ্গলবার সকালে ওমানের সময় সকাল ৭টায় সড়ক পারাপারের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তার লাশ আইনি মাধ্যমে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে নিহতের বোনের স্বামী দেওয়ান মাসুম আহমদ জনান।
মুজিবুর রহমান পরিবারের সুখের কথা চিন্তা করে ২০১১ সালের দিকে ওমানে চলে যান। মুজিবের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২ সন্তান, স্ত্রী ও মা শোকে কাতর হয়ে পড়েছেন।
Related News
লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার চেষ্টা, এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া হয়ে সাগরপথে গ্রিস যাওয়ার পথে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জেরRead More
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More



Comments are Closed