সুনামগঞ্জে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জে টাস্কফোর্সের যৌথ অভিযানে অবৈধ পথে আসা ২৭ লাখ টাকা পরিমাণের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি ও পুলিশ। শনিবার দিবাগত রাতে এস পণ্য আটক করা হয়।
আটককৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুরুষদের জুতা ১১০১ জোড়া, মহিলাদের জুতা ১৭২ জোড়া, সুপার ভাসমল তেল ৫ হাজার ২৮০ বোতল, জনসন বেবি তেল ১ হাজার ২৪৮ বোতল, ডাবর আমলা তেল ৭৫৯ বোতল, ক্লিনিক প্লাস শ্যাম্পু ৯৬০ বোতল, সেভেন ওয়েল ৪১৩ বোতল, ভিবেল সাবান ৯০ পিস, জিলেট গার্ড ব্লেড ১৮৮০ পিস, হরলিক্স ১৩৫১ জার, কিটকাট চকলেট ৯৫৪ পিস, অরিও বিস্কুট ২ হাজার ৯০০ পিস, মার্গো সাবান ৫ হাজার ৭৬০ পিস, ল্যাকটোজেন ৩৮ প্যাকেট, কাবেরি মেহেদি ২ হাজার ৮৮০ প্যাকেট, চা পাতা ৬০ কেজি, সপারি ৬০ হাজার পিস।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্রের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে সুনামগঞ্জ-সিলেট রোডের ওয়াজখালী পাকা রাস্তার উপর থেকে অবৈধ পথে আসা এসব ভারতীয় পণ্য আটক করা হয়। যার মূল্য ২৭ লাখ ৪ হাজার ৯৫৫ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে আসা এসব ভারতীয় পণ্য বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটককৃত ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed