টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন খান ও জামিল নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী জানান, নিহত শাওন, উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে। আর জামিল একই এলাকার বিল্লালের ছেলে।
তিনি বলেন, শাওন ও জামিল মোটর সাইকেলে করে একঢালা এলাকায় উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারমান পদপ্রার্থী খান বাহাদুরের জনসভায় যাচ্ছিলেন। তালতলা এলাকায় তাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
ওসি জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed